হোম > সারা দেশ > বরিশাল

সড়ক দুর্ঘটনায় আমার দেশ প্রতিনিধির মেয়েসহ তিনজন নিহত

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ছবি: আমার দেশ।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দৈনিক আমার দেশ পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি আজিম উদ্দিন খানের একমাত্র মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজিম উদ্দিনের মেয়ের নাম আজমিরা আমরিন (৩০)। নিহত অপর দুইজনের মধ্যে একজন লালমোহন উপজেলার ধলিগর নগর ইউনিয়নের আবু তাহেরের ছেলে মিজান (৪০)। আর অন্যজন রিয়াজ উদ্দিন (৪৪) তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ভোলা থেকে চরফ্যাশন দিকে আসা একটি ট্রাকের সঙ্গে লালমোহন থেকে ভোলাগামী একটি সিএনজির সংঘর্ষ ঘটে। আর এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। এছাড়া আরো তিনজন আহত হন।

তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান মনিরুজ্জামান।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন