হোম > সারা দেশ > বরিশাল

বিদেশিদের গোলামি নয়, দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে: চরমোনাই পীর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

বিদেশিদের গোলামি না করে দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে ইসলামি আন্দোলনের প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর সৈয়দ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

চরমোনাই পীর মুফতি রেজাউল করিম বলেন, দেশের সম্পদকে বিদেশিদের হাতে তুলে দেওয়া ভালো লক্ষণ নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার নাম দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্যচুক্তির কারণে বাংলাদেশ রাজস্ব হারাবে, বেশি দরে পণ্য কিনতে হবে, যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী নীতি ঠিক করতে হবে এবং বাধ্যতামূলকভাবে অসংখ্য শর্ত পালন করতে হবে, এই চুক্তিকে বাতিল করার জন্য সরকারকে অনুরোধ করছি।

ইসলামী আন্দোলনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন সভাপতিত্ব করেন। সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি, ইসলামী আন্দোলন জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন, সেক্রেটারি জহির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি ইউসুফ আল মাহমুদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ইউনুস খাঁন, যুব আন্দোলন জেলা সভাপতি ইসমাঈল সিরাজী, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ডা. নাছির আহমেদ প্রমুখ।

এমই

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আট দালাল আটক

পবিপ্রবির শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মহিলা দল নেত্রী বহিষ্কার

মসজিদের ইমামকে জুতার মালা দিয়ে হেনস্থা, জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ

নেছারাবাদে ৫ মামলার আসামিসহ তিন ইয়াবা কারবারি আটক

কাউখালীতে ‘ভুল সেট কোডে’ এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা গ্রহণ

হাদি হত্যার বিচার না হলে জুলাই পরাজিত হবে: মাসুমা হাদি

হাসপাতালে অভিযান চালিয়ে দালালদের আটকের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বাকেরগঞ্জে মেডিকেল রিপ্রেনজেটিভদের প্রতিবাদী মানববন্ধন

মাদরাসার পুরাতন মালামাল বিক্রির অভিযোগ সভাপতির বিরুদ্ধে

অর্থের অভাবে দেড়শ বছরের পুরোনো মসজিদের নির্মাণকাজ বন্ধ