হোম > সারা দেশ > বরিশাল

বিসিসি প্রশাসকের ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা

বরিশাল অফিস

বরিশাল নগরীকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মে ও জুনকে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে এ ঘোষণা দেন তিনি।

এ সময় শিরিন বলেন, আমাদের প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার তারেক রহমান নির্বাচনি ইশতেহারে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতা হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে থাকা সকল খাল পরিষ্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি আমরা। দুই মাসব্যাপী ‘পরিচ্ছন্নতার মাস’ হিসেবে ঘোষণ করেছি। সেই কর্মসূচির উদ্বোধন করা হলো।

তিনি আরো বলেন, এই কর্মসূচির মাধ্যমে নগরীর সকল খাল পরিষ্কার করা হবে। এবং পর্যায়ক্রমে খাল খনন, পুন:খনন, সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা মো. রেজাউল বারীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বরিশাল মহানগর বিএনপির অঙ্গসংগঠনে নেতাকর্মীরা।

জেডএম

সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববিতে মানববন্ধন

প্রায় ৭ কোটি টাকার সম্পদের মালিক সেলিমা রহমান

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ক্লিনিক বাণিজ্য

অপরিকল্পিত ময়লার ভাগাড়, দূষণের কবলে সুগন্ধা নদী

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

জাটকাবিরোধী আভিযানিক দলের ওপর হামলা, আহত ৩

সার্ভার জটিলতায় তজুমদ্দিনে দেড় বছর ধরে জমির দলিল বন্ধ

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার

চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতে তদন্ত কমিটি

নিজের বাল্যবিবাহ প্রতিরোধে সাহসী পদক্ষেপ, সম্মাননা পেল তাহমিনা