হোম > সারা দেশ > বরিশাল

জুলাই বিপ্লববিরোধী চিকিৎসককে পরিচালক নিয়োগ দেওয়ায় বিক্ষোভ

বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর

বরিশাল অফিস

জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেওয়া ডা. এসএম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ এবং বিভাগীয় পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা তার নিয়োগ বাতিলের দাবি জানান।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী এবং সাধারণ জনগণের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা।

গত রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. এসএম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিষয়টি জানার পর থেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর জেরে গতকাল তার বিরুদ্ধে বিক্ষোভ এবং বিভাগীয় পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা জানান, ডা. মনিরুজ্জামান শেবাচিম হাসপাতালের উপপরিচালকের দায়িত্ব পালনকালে জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি শান্তি সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করেছিলেন। ওই সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের তালিকা বিভিন্ন সরকারি তদন্ত সংস্থার কাছে পাঠিয়েছিলেন বলেও অভিযোগ ওঠে। জুলাই বিপ্লবের বিরুদ্ধে থাকা এমন ব্যক্তিকে কীভাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদে নিয়োগ দেওয়া হয়েছে, তা বোধগম্য নয়।

এদিকে, জুলাই বিপ্লববিরোধী বরিশাল শেবাচিম হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. মনিরুজ্জামানকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসে বিভাগীয় পরিচালক হিসেবে নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। দাবি না মানলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ শেষে তারা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

এর আগে ডা. মনিরুজ্জামান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ছিলেন।

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁদা না পেয়ে নারী-পুরুষকে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪

বরগুনায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ

উপজেলা হচ্ছে মহিপুর, প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ

রাজাপুরে ছাত্রদল নেতার ওপর মাদক ব্যবসায়ীদের হামলা

নাজিরপুরে গ্রামীণ অর্থনীতি সচল করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

আমতলীতে শ্রমিক নেতা হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

বরিশালে কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

গৌরনদীতে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার