হোম > সারা দেশ > বরিশাল

টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে দিল বিএনপি কর্মীরা, মুচলেকা দিয়ে মুক্তি

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালী-১ আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াতের এক কর্মীকে পুলিশে দিয়েছেন বিএনপির কর্মীরা। পরে মুচলেকা নিয়ে ৪ ঘণ্টা পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার বিকেলে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়নের কিসমত রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জামায়াত নেতার নাম সৈয়দ মো. কামাল হোসেন (৪৫)। তিনি উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত ঝাটিবুনিয়া গ্রামের সৈয়দ আব্দুল মান্নান ওরফে লাল মিয়ার ছেলে। তিনি বরিশাল মহানগর জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার বলেন, বুধবার বিকেলে ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের পক্ষে ভোট কেনার জন্য কামাল হোসেন অন্তত ৫০ হাজার টাকা নিয়ে কিসমত রামপুর এলাকায় এসেছিলেন। বিষয়টি টের পেয়ে আমরা তাকে পুলিশের হাতে তুলে দিই।

তবে ভোট কেনার অভিযোগ অস্বীকার করেছেন আটক সৈয়দ কামাল হোসেন। তার দাবি, তিনি ভোট কিনতে নয়, বরং পোলিং এজেন্টদের খরচ বাবদ টাকা দিতে সেখানে গিয়েছিলেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। ওসির তথ্যমতে, আটক ব্যক্তির কাছে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা পাওয়া গেছে। এ টাকা তিনি এজেন্টদের খরচ বাবদ দিতে গিয়েছিলেন। পরে মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম