পটুয়াখালীর দশমিনায় জমিজমা বিরোধের জেরে সংঘর্ষে নারী শিশুসহ দু‘পক্ষের অন্তত ১১জন আহত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের সাত নাম্বার ওর্য়াডের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের ১১ জনকে দশমিনা সদর হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফরাবাদ গ্রামের রুস্তম গংদের সংগে একই গ্রামের কাশেম প্যাদা গংদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
রোববার ওই এলাকার জমি নিয়ে কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এতে দু পক্ষের ১১ জন আহত হন।আহতরা হলেন, শিল্পী (৩২) শামীম (৩৮) কাশেম প্যাদা( ৬৮) ইমরান (২৮) কহিনুর (৬০) কাজল (৪০) আরাফাত (১০) হেলেনা (৫০) নাঈম (১৫) ইয়াসিন (২২) শাহীন (৩২)
এ বিষয়ে দশমিনা থানা অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে, পরিস্থিত নিয়ন্ত্রণে আনা হয়েছে ।দু পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।