হোম > সারা দেশ > বরিশাল

লালমোহনে নদীতে ভেসে আসা লাশের সন্ধান মিলেছে

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)

ছবি: আমার দেশ

ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর সংলগ্ন তেতুঁলিয়া নদীতে ভেসে আসা লাশের সন্ধান পাওয়া গিয়েছে। তার নাম শাহাদাত হেসেন (২৭) । ঐ যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। মঙ্গলবার দুপুরে নদীতে লাশটি ভাসতে দেখে জেলেরা উদ্ধার করে কূলে নিয়ে আসেন।

শাহাদাতের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার মাথাভাঙা নেছামদি গ্রামে। তার পিতার নাম মো. ডালিম।

জানা গেছে, শাহাদাত হোসেন ঢাকা-চরমোন্তাজ রুটে চলাচলকারী এম ভি রেডসান-৫ লঞ্চে বাবা ও ছেলে ক্যান্টিনে চাকরি করত। গত ৩ জুন লঞ্চটি নাজিরপুর বরাবর এলে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে তার পিতা ডালিম মিয়া নাজিরপুর এলাকায় এসে ৩ দিন ধরে খোঁজখুজিঁ করে ছেলের সন্ধান না পেয়ে ফেরত যায়। অবশেষে আজকে শাহাদাতের লাশ পান জেলেরা। খবর পেয়ে শাহাদাতের পিতা এসে পুলিশ ও স্থানীয়দের জানায় শাহাদাত মৃগী রোগী ছিল।

এ বিষয়ে লালমোহন থানার ওসি অলিউল ইসলাম বলেন, নদীতে লাশটি পাওয়া গিয়েছে। নৌপুলিশ লাশটির দায়িত্ব নিয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

এমএইচ

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

কাঁঠালিয়ায় এক দশকেও মেরামত হয়নি ভাঙা সেতু

আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ভোলায় ৪০০ কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প চালু নিয়ে লিগ্যাল নোটিশ

দুমকিতে আছিয়ার দুই দশকেও জোটেনি বিধবা ভাতা

তজুমদ্দিনের স্টেডিয়াম মাদকসেবীদের দখলে

৯৯৯ ফোন পেয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ

দৌলতখানে ৯৯৯-এ ফোন পেয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার