হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, পিরোজপুর

হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পিরোজপুরের একটি আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছে আদালত।

পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান সোমবার দুপুরে ওই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের শেখ রুম্মান হোসেন, সুমনা বেগম এবং সাদিয়া ইসলাম। এর মধ্যে শেখ রুম্মানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি দুজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু। নিখোঁজের তিন দিন পর অভিযুক্ত রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

এমই

শীত বাড়ার আগেই জমে উঠেছে লেপ-তোশকের বাজার

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঘুষের টাকাসহ উপসহকারী প্রকৌশলী দুদকের হাতে গ্রেপ্তার

কাউখালীতে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ

রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ

চরফ্যাশনে জেলেদের চাল নিয়ে উত্তেজনা, সচিবকে মারধরের চেষ্টার অভিযোগ

কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব জনগণের সেবক হিসেবে কাজ করা: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরিশালে টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা

নির্বাচনি কার্যক্রমে দায়িত্বশীল আচরণ ও জনগণের আস্থা অর্জন করতে হবে: অধ্যক্ষ জহির উদ্দিন

বরিশালে নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব ফেরতের দাবিতে সংহতি সমাবেশ