হোম > সারা দেশ > বরিশাল

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ছবি: আমার দেশ

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বের সরকার ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষ রোপন, খাল-নদী খনন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়ে কাজ শুরু করেছে।

তিনি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বৈঠক করে এগুলো বাস্তবায়ন করছেন। শুক্রবার বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের দেওয়া সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত হওয়ায় ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষ থেকে ডক্টর এসএম জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দেওয়া হয়।

জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, বিএনপি জ্ঞান ভিত্তিক ও উন্নয়ন কেন্দ্রীক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে উন্নয়নের যে পরিকল্পনা করেছে, তা দ্রুততম সময়ের মধ্যেই মানুষের চোখে পড়বে। তৃনমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে, যাতে মানুষ দিন রাত নিরবিচ্ছিন্ন চিকিৎসাসেবা পায়।

সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, বর্তমান সরকার বিগত সরকারগুলোর মত ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না। ঝালকাঠির সাংবাদিকদের আবাসন সংকট নিরসনের জন্য খাস জমিতে সাংবাদিক পল্লী গড়ে তোলার চেস্টা করা হবে।

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু।

এমএইচ

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে

বাবুগঞ্জে ১৪৫ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ

সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী‎

দৌলতখানে প্রবাসীর বিরুদ্ধে মানব পাচারের মামলা দিয়ে হয়রানি

রাজাপুরে ঝুঁকি নিয়ে শিশুদের পাঠদান, দুর্ঘটনার শঙ্কা

বিএম কলেজে ছাত্রদল নেতাকে মারধর নিয়ে ফের উত্তেজনা

অসহায় বাবার আর্তনাদ- ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমার মেয়েকে বাঁচান

পবিপ্রবির দুই শিক্ষক উপাচার্য নিয়োগ পাওয়ায় সংবর্ধনা

মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন, ৩ গরুর মৃত্যু

বাকেরগঞ্জে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে