হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে ইফতারের সময় ডাকাতির চেষ্টা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে ইফতারের সময় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা।

রোববার শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় ডাক্তারপট্টি এলাকায় একটি পিকআপ গাড়িতে এসে ডাকাতির চেষ্টা করেন বেশ কয়েকজন। এ সময় দোকান মালিকদের চিৎকারে তাদের ধাওয়া দেন আশপাশের লোকজন। পরে বোমা বিস্ফোরণ ঘটাতে ঘটাতে ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে চলে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী দিবস তালুকদার বলেন, ঘটনার পরপরই ডাক্তারপট্টির সব স্বর্ণের দোকান বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, সন্ধ্যায় ইফতার নিয়ে ব্যস্ত ছিলেন ব্যবসায়ীরা। এ সুযোগে স্বর্ণের দোকানে ডাকাতির পরিকল্পনা করে দুর্বৃত্তরা। কিন্তু স্থানীয়দের সচেতনতায় সম্ভব হয়নি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার