হোম > সারা দেশ > বরিশাল

অন্তবর্তী সরকার ছিলো একটি দুর্বল সরকার: মেজর হাফিজ

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের বিএনপি মনোনিত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেড় বছর হয়েছে অন্তবর্তী সরকার গঠন করা হয়েছে, তারা কোনো উন্নয়ন দেখাতে পারেনি। অন্তবর্তী সরকার একটি দুর্বল সরকার।

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ এদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করে আসছে, আমার বিরুদ্ধে ভোট করার জন্য তারা এক দুর্বৃত্তকে পাঠিয়েছে।

রোববার ৮ (ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে ভোলার তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে তার নির্বাচনি শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।

বিএনপির বর্ষিয়ান এ নেতা আরো বলেন, দেশে ইসলামী দল পরিচয়দানকারী একটি দল আছে, তারা মহিলাদেরকে বলে বেড়ায় দাড়িপাল্লা ও ফুলকপিতে ভোট দিলে বেহেশতে নিয়ে যাবে। মানুষকে তারা বোকা মনে করে। তাদের কাছে আমাদের মুসলমানী শিখতে হবে না। ধর্ম নিয়ে ব্যবসা করা জামায়াত ইসলামীর পুরনো অভ্যাস।

তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি ড.আমিরুল ইসলাম বাছেদ পাটোয়ারী, চাঁদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এ কে এম মহিউদ্দিন জুলফিকার, যুবদল নেতা হাসান মো. সাফা পিন্টু প্রমুখ।

স্বঘোষিত জান্নাতি দলের কেউ জালভোট দেয়ার চেষ্টা করলে প্রতিহত করবেন

আসুন সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করি: মাসুদ সাঈদী

ভোট দিতে বাধা দিলে যারা দিল্লিতে আছে তাদের মতো পরিণতি হবে

উৎসব মুখোর পরিবেশ ভোট সম্পন্ন হবে: নৌ প্রধান

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিহিংসার রাজনীতি দূর হবে: জহির উদ্দিন স্বপন

বাকেরগঞ্জে একই স্থানে দুই দলের প্রার্থীর নির্বাচনি সমাবেশ

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নব্য ফ্যাসিস্টদের মসনদ টিকবে না

‘আসমানে ফয়সালা হয়ে গেছে, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’

বিএনপিতে যোগ দিলেন বাকেরগঞ্জ জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী

গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান