ভোলা জেলা প্রশাসক
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেছেন, শিক্ষার পাশাপাশি ক্রিড়া উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
এ সময় শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং সার্বিক বিকাশ নিশ্চিত করতে তজুমদ্দিন উপজেলার ২০০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দকৃত বিশেষ অনুদানের মাধ্যমে উপজেলার ১১০টি প্রাথমিক বিদ্যালয়, ৩৩টি মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ , ২০টি লিল্লাহ বোর্ডিং এবং এতিমখানা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন/ক্লাবসহ ২০টি প্রতিষ্ঠানে ৩৫৬টি ক্রিকেট ব্যাট, ৩৫৬টি ক্রিকেট বল, ৩৫৬ সেট ষ্ট্যাম্প, ১৭৮টি ফুটবল, ৩৫৬ টি দাবা এবং ৩৫৬টি লুডু বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জামায়াত ইসলামির আমির মাও. মো. আব্দুর রব প্রমুখ।