হোম > সারা দেশ > বরিশাল

সমুদ্রসৈকতে নিখোঁজের ৩ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা সমুদ্র সৈকত (ছবি সংগৃহীত)

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর মিয়া সামাদ সিদ্দিকী (১৭) নামে এক তরুণ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

জানা গেছে, নিহত সামাদ খুলনার খালিশপুর এলাকার মো. আলীউল ইসলামের ছেলে। তিনি খুলনা থেকে আসা সাত সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসে। মঙ্গলবার রাতে তারা স্থানীয় একটি আবাসিক হোটেলে ওঠে। বুধবার সকাল ১১টার দিকে দলের পাঁচ সদস্য সাগরে গোসলে নামলে সামাদও তাদের সঙ্গে নামে। তবে সাঁতার না জানায় সে উঁচু ঢেউয়ের তোড়ে ভেসে যায়। বাকিরা কোনোভাবে তীরে ফিরতে সক্ষম হলেও সামাদ নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হারুন বলেন, ‘ছেলেটি পানিতে নেমে সাহায্যের জন্য হাত উঁচিয়ে চিৎকার করছিল। আমরা ছুটে যেতে যেতে তিনি ডুবে যান।’

নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে কুয়াকাটা নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। অবশেষে সৈকতে গোসলরত এক পর্যটকের পায়ে লাশটি স্পর্শ করলে ডুবুরি দলকে জানালে ডুবুরিরা লাশটি উদ্ধার করেন।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে তা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।’

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার