হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ড!

স্টাফ রিপোর্টার, বরিশাল

ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী গ্রীন লাইন পরিবহনের একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুরো বাসটি পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে।

তিনি আরও জানান, ধারণা করা হয়েছে গ্রীন লাইন এসি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৩১৯২) বাসটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডের পর একঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, আগুনে বাসটি ভস্মীভূত হয়েছে। আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার