হোম > সারা দেশ > বরিশাল

দেশ সেরা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা দেশ সেরা হয়েছে। এ মাদ্রাসা থেকে ৪২৭জন পরীক্ষায় অংশ নিয়ে ২২৭ জন জিপিএ-৫ পেয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। জিপিএ-৫ প্রাপ্তিতে মাদ্রাসাটি শতকরা ৫৪ ভাগে এবং পাশের হার ৯৯.৭৭%। দারুন্নাজাত আলিয়া মাদ্রাসা থেকে পাশের হার ৯৬% এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে ৯৭% উত্তীর্ণ হয়েছে। গড় হিসেবে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ অবস্থানে থেকে দেশ সেরা গৌরব অর্জন করেছে বলেও জানান অধ্যক্ষ।

এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ থেকে অংশ নিয়ে ২১২জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৫৪ জন জিপিএ-৫ এবং সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জনে পরীক্ষায় অংশ নিয়ে ২১২ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন। এছাড়াও শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ৩৮ জনে উত্তীর্ণ হয়েছে ৩২ জন এবং জিপিও ৫পেয়েছে ২জনে। কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে ৩৮ জন অংশগ্রহণ করে ৩৪জন উত্তীর্ণ হয়েছে, জিপিএ ৫পেয়েছে ২জন। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৪জন অংশগ্রহণ করে ৮১জন উত্তীর্ণ হয়েছে। কেউ জিপিএ ৫অর্জন করতে পারেনি।

মাদরাসাছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক পলাতক

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ