হোম > সারা দেশ > বরিশাল

বানারীপাড়ায় আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার

বরিশাল অফিস

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার মধ্যরাতে বানারীপাড়া পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাহকে গ্রেপ্তারের পর ওই এলাকায় প্রকাশ্যে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।

তবে অভিযোগ রয়েছে উপজেলা ও পৌর বিএনপির কতিপয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় মঞ্জু মোল্লাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন।

গ্রেপ্তার মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের ছোট ভাই।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা লিখেলেন আ.লীগ নেতা

তালতলীতে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ১১

৬ দাবিতে শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সুদানে মারা যাওয়া সেনা কর্মকর্তা চপলের দাফন সম্পন্ন

আমতলীতে বাস চাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত

চারদিকে শুধু পানি, যোগাযোগে পিছিয়ে দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু