হোম > সারা দেশ > বরিশাল

লালমোহনে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)

ভোলা-৩ আসনের লালমোহনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় দুই পক্ষের নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বিএনপির চারজন এবং জামায়াতে ইসলামীর তিনজন নেতাকর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেন, গণসংযোগ চলাকালে সদ্য জামায়াতে যোগ দেওয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোকলেছ বকসীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির ওপর হামলা চালায়। এতে দলের চারজন নেতাকর্মী আহত হন।

তবে অভিযোগ অস্বীকার করে লালমোহন উপজেলা জামায়াতের নেতাকর্মীরা বলেন, বিএনপির লোকজনই প্রথমে হামলা চালিয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। এই ঘটনায় কেউ কোনো অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই

প্রধানমন্ত্রীর ছবি না থাকায় মঞ্চে উঠলেন না সেতুমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ

শেবাচিমে হামে আরও দুই শিশুর মৃত্যু

জিয়ানগরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নেছারাবাদে পরিত্যক্ত বাড়িতে মিলল ওঝার লাশ

২৬০ টাকার পেরিফেরি খাজনা এক লাফে বেড়ে ৬ হাজার

বরিশালে ‘বাদশা’কে দেখতে প্রতিদিন ভিড়

সরকারি জমি ব্যবসায়ীকে দখল দেয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে, ভিডিও ভাইরাল