হোম > সারা দেশ > বরিশাল

আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

ছবি: আমার দেশ

বরগুনার আমতলীতে ১৯০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬০ হাজার টাকাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন আমতলী থানার পুলিশ । মঙ্গলবার বিকেল ৫টায় আমতলী পৌরসভার বটতলা নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে সুজল হাওলাদার (২৮) এবং আমতলী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিল হাওলাদারের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৯)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাদাত হাসনাইন পারভেজ জানান, তারা দীর্ঘদিন যাবৎ আমতলীসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন । গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে । তাদের বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে ।

এমএইচ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার