হোম > সারা দেশ > বরিশাল

চরফ্যাশনে মাল্টা ও লেবু চাষে ভাগ্যবদল

এম লোকমান হোসেন, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলায় মাল্টা ও লেবু চাষে ভাগ্যবদল করেছেন শরীফ। টানাপোড়েনের সংসারে বড় হওয়া শরীফ ভাগ্যবদলে সৌদি যান। কিন্তু সেখানে ভালো আয় রোজগার না হওয়ায় দেশে ফিরে এলাকায় মাল্টা, ড্রাগন ও লেবু চাষ করে সবাইকে তাক লাগিয়ে দেন। উপজেলার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রায় ৫ একর জমিতে তিনি মিশ্র পদ্ধতিতে এ ফল বাগানের উদ্যোগ নেন।

২০২৩ সালে উদ্যোক্তা শরীফ প্রথমবারের মতো ১৬০ শতাংশ জমিতে ভিয়েতনামি বারোমাসি উচ্চ ফলনশীল ও সুস্বাদু মিষ্টি এবং রসালো সাইট্রাস জাতের মাল্টা চাষ করে তাক লাগিয়ে দিয়েছিলেন। মাল্টায় সফলতার পর এবার ড্রাগন চাষ শুরু করেছেন তিনি। ফলের বাগানের মাঝে তৈরিকৃত গভীর নালার মধ্যে বিভিন্ন জাতের মাছ ও নালার পাড়ে শাকসবজিও আবাদ করে ভালো আয় করছেন তিনি। শরীফের বাড়ি রসুলপুর ইউনিয়নের ফরাজিরহাট বাজার সংলগ্ন এলাকায়। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ফ্রি ভিসায় বিভিন্ন কাজের পাশাপাশি ফলের বাগানেও কাজ করতেন।

রসুলপুরে নিজ বাড়ি সংলগ্ন এলাকায় ৪৮০ শতাংশ জমিতে শরীফ গড়ে তুলেছেন তার এ মিশ্র খামার। এখানে সাইট্রাস মাল্টার গাছ আছে ১ হাজার ৫০০। তিন বছর বয়সি এ গাছগুলো থোকায় থোকায় ফল দিচ্ছে। প্রতি মাল্টা গাছে ফলন হচ্ছেÑপ্রায় ৬০ কেজি। বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। এছাড়াও তার খামারে চার বছর বয়সি প্রায় ৭ হাজার ড্রাগন ফলের গাছ রয়েছে। এখান থেকে তিনি ১ বছরে ৬ লাখ টাকার ড্রাগন বিক্রি করেন। চলতি বছর ড্রাগন বাগান থেকে ১৫ লাখ টাকার ড্রাগন বিক্রির আশা করেন।

সম্প্রতি বাগান ঘুরে দেখতে গেলে শরীফ আমার দেশকে জানান, বিদেশ থেকে ফিরে বেকার বসে না থেকে এলাকার বেকার ছেলেদের নিয়ে একটি কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশে এ ফলের বাগান করেছি। তিনি ঘুরে দেখান বিভিন্ন জাতের মাল্টা ড্রাগন ও পেয়ারা এবং লেবুগাছ। থোকায় থোকায় ঝুলে থাকা মাল্টা ও লেবু দেখিয়ে শরীফ জানাচ্ছিলেন চাষের পদ্ধতিও। তিনি বলেন, উঁচু জমিতে বেলে দো-আঁশ মাটিতে জৈব সার, কীটনাশক ও সঠিক পরিচর্যা করে তিনি চাষ করেন।

ড্রাগনে কোনো হরমন বা টনিক ব্যবহার না করে জৈব পদ্ধতি অবলম্বন করে উৎপাদন করেন তিনি। সাইজ প্রতি কেজি ড্রাগন ১৫০ থেকে ২৮০ টাকা কেজিতে বিক্রি করেন।

শরীফ বলেন, বিদেশ থেকে ফিরে বেকার বসে না থেকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাল্টা চাষ শুরু করি। ভিয়েতনাম জাতের মাল্টায় সফলতার পর এবার ভিয়েতনাম জাতের ড্রাগন ও চায়না সিডলেস বা বীজহীন লেবু চাষ করেছি। তিনি বলেন, এ লেবু অত্যন্ত লাভজনক ও বারোমাস লেবু পাওয়া যায়। অল্প সময়ে অধিক মুনাফা হওয়ায় রাজশাহী থেকে শত শত লেবুর কলম রোপণ করেছি। এটি সারা বছর লেবু দেয়। এ জাত থেকে ১৫ বছর পর্যন্ত ফলন পাওয়া যায়।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা আমার দেশকে বলেন, জৈব পদ্ধতিতে ফল চাষ এ অঞ্চলের কৃষকদের নতুন আশা দেখাচ্ছে। বিদেশ থেকে আমদানি করা মাল্টার চেয়ে, দেশে চাষ করা মাল্টার স্বাদ কোনো অংশে কম নয়। প্রক্রিয়াজাতকরণ ও দীর্ঘ সংরক্ষণের জন্য বিদেশি মাল্টার পুষ্টিমান ও স্বাদ নষ্ট হয়ে যায়। কিন্তু বাগানের মাল্টায় সেই চিন্তা নেই। তার বাগানের ড্রাগন ফলে নতুন ফুল ও ফল এসেছে। কোনোরকম টনিক বা হরমন ব্যবহার ছাড়া উৎপাদিত ড্রাগন স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা তাকে পরামর্শের পাশাপাশি বিভিন্ন সহায়তা করেছেন। তার এ ফলের বাগান দেখে অনেক চাষি বা বেকার যুবকরা তাকে অনুসরণ করবে বলে মনে করেন এ কর্মকর্তা।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার