হোম > সারা দেশ > বরিশাল

প্রিজাইডিং অফিসারের দায়িত্বে পৌর আ.লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রিজাইডিং অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

খোদ ফ্যাসিস্টের দোসর বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্তমান আইন বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাসকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।

এ ঘটনায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জুলাই যোদ্ধারা। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নির্বাচনের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের দায়িত্ব দেয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ দাস। তিনি উপজেলা রঘুনাথপুর এম এ মালেক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। একই সঙ্গে তিনি বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

উপজেলা অডিটরিয়ামে শুক্রবার বিকেলে নির্বাচনের দায়িত্ব পালনে তালিকাভুক্ত প্রিজাইডিং অফিসারদের ট্রেনিংয়ে তাকে ট্রেনিং নিতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ স্বাক্ষরিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ তালিকায় ইন্দ্রজিৎ দাসের নাম রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইন্দ্রজিৎ দাসের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে।

তবে এ বিষয়ে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সেলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

বিএনপিতে যোগ দিলেন বাকেরগঞ্জ জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী

গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ইন্দুরকানীতে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের নির্বাচনি জনসভা

বিজয়ের পরদিনই খাল খনন শুরু হবে: বিএনপি প্রার্থী মোশাররফ

বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে: হাদির বোন

বাগেরহাট-১ আসনে লড়াই হবে ত্রিমুখী

ভোলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২

বোরহানউদ্দিনে মহিলা জামায়াতের বিশাল মিছিল

জামায়াত ক্ষমতায় এলে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে: সাদিক কায়েম

মনপুরায় জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০