হোম > সারা দেশ > বরিশাল

অষ্টম বিয়ের খায়েশে সপ্তম স্ত্রীকে মারধরের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুরে এক ব্যক্তি যৌতুকের দাবিতে তার সপ্তম স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মুগাকাঠী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত কুদ্দুস মৌলবির পাঁচ নম্বর পুত্র আনিস মোল্লা তার সপ্তম স্ত্রী রোজিনা বেগমকে মারধরের অভিযোগে স্থানীয়দের সমালোচনার মুখে পড়েছেন।

রোজিনা বেগমের সঙ্গে আনিসের বিয়ে হয়েছে আড়াই বছর আগে। তাদের ঘরে রয়েছে এক বছর বয়সী কন্যা সন্তান ফাতেমা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, আনিস তার সাবেক এক স্ত্রীকে পুনরায় বিয়ে করে ঘরে তুলতে চেয়েছেন এবং সেই প্রক্রিয়ায় রোজিনা বেগমকে বেদম মারধর করে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছেন। আনিস এর আগে সাতটি বিয়ে করেছেন এবং তার তিন কন্যা ও এক পুত্র রয়েছে।

আনিস বলেন, ‘আগামী বৃহস্পতিবার স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।’

উজিরপুরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

ভোলায় ভারতীয় নাগরিক আটক

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

দৌলতখানে দোকানঘর দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২

লালমোহনে ভিজিএফ চাল না পেয়ে মৎস্যজীবীদের বিক্ষোভ

স্বামীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আমতলী প্রেসক্লাবের দায়িত্বে রেজাউল ও সুমন