হোম > সারা দেশ > বরিশাল

আইসিইউ চালুর দাবিতে ২৮ দিনের আন্দোলন শেষে অনশনে ভোলার যুবকরা

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুর দাবিতে টানা ২৮ দিনের আন্দোলনের পর আমরণ অনশনে বসেছেন একদল যুবক।

মঙ্গলবার সকালে ভোলা সদর হাসপাতালের সামনে এ আমরণ অনশন শুরু করেন তারা। এর আগে দাবি আদায়ে তারা মানববন্ধন, অবস্থান কর্মসূচি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং জেলা প্রশাসক ও হাসপাতাল তত্ত্বাবধায়ক বরাবর স্মারকলিপি দেন।

অনশনরত যুবকদের চার দফা দাবির মধ্যে রয়েছে—আইসিইউ ও সিসিইউ সরঞ্জাম স্থাপনে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে দ্রুত ইউনিট দুটি চালু করা, হাসপাতালের কোটা অনুযায়ী চিকিৎসক নিয়োগ, আইসিইউ ও সিসিইউর পাশাপাশি প্রয়োজনীয় নার্স নিয়োগ এবং প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

আন্দোলনকারীদের মধ্যে নয়ন খান, রাকিব পালোয়ান, তানজীল শরীফ, মাহফুজুর রহমান, আইয়ুব আলী ও ইয়ামিনসহ ভোলা সদর উপজেলার কয়েকজন যুবক রয়েছেন। তাদের মধ্যে প্রকৌশলী, কনটেন্ট ক্রিয়েটর ও কলেজ শিক্ষার্থীও আছেন।

গত ২৮ দিনের আন্দোলনে ভোলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সংহতি জানান। সে সময় কর্মসূচির প্রতি একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করেছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তবে দীর্ঘদিনেও সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না দেখায় বাধ্য হয়ে আমরণ অনশনে বসেছেন বলে জানান আন্দোলনকারীরা। দাবি বাস্তবায়নে বাস্তবসম্মত উদ্যোগ না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে সংশ্লিষ্টরা জানান, গত ২৬ অক্টোবর নয়ন খানের বাবা আইসিইউ সাপোর্টের অভাবে মারা যান। দাফন-কাফন শেষে ওই সময় থেকেই নয়ন একাই হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু করেছিলেন, যা পরে বিস্তৃত আন্দোলনে রূপ নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা মহামারির সময়ে ২০২১ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে ভোলা সদর হাসপাতালের জন্য ছয়টি আইসিইউ বেড, ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠানো হয়। ছয় শয্যার ওই ইউনিটে যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলের অভাবে তা এখনো চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান আমার দেশকে বলেন, অনশনে বসা যুবকরা আমাদের কাছে স্মারকলিপি দিয়েছেন। সে অনুযায়ী আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবগত করেছি। তাদের দাবি ভোলাবাসীর দাবি। হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুর বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

অনুমতি ছাড়াই ভোলা সরকারি স্কুল মাঠে বাণিজ্য মেলার আয়োজন

কুয়াকাটায় শেষ হলো রাস উৎসবের পুণ্যস্নান

বরিশালে ঝটিকা মিছিল, গোপন কর্মসূচিতে সক্রিয় আ.লীগ

বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

শীত বাড়ার আগেই জমে উঠেছে লেপ-তোশকের বাজার

পিরোজপুরে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঘুষের টাকাসহ উপসহকারী প্রকৌশলী দুদকের হাতে গ্রেপ্তার

কাউখালীতে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ

রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ