হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

উপজেলা প্রতিনিধি, মুলাদী (বরিশাল)

বরিশালের মুলাদী পৌরসভায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মো. তাজেম আলী হাওলাদার (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুলাদী-মৃধারহাট সড়কের চরডিগ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাজেম আলী চরডিগ্রী গ্রামের মৃত বজলু হাওলাদারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তাজেম আলী মুলাদী-মৃধারহাট সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে আহত হয়।

দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমই

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নিয়ে দৌলতখানে জাঁকজমক আয়োজন

কুয়াকাটা উপকূলে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্য, সমুদ্রে মাছের আকাল

বন্ধ হয়ে গেল ফরচুন গ্রুপের আনান সুজ, অভিযোগ টাকা পাচারের

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

চাটখিলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচল না কেউ

বরিশাল নগরীতে গণ-পরিবহনে পূর্বের নির্ধারিত ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত

স্বামীর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী আটক

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ