হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৫ নেতাকর্মীর ৩৩টি অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন।

ঝালকাঠি জেলা জেলা প্রশাসনের এক অফিস আদেশে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এসব অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া লাইসেন্সধারীদের মধ্যে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরিফ।

এছাড়া তালিকায় রয়েছেন সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানা, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল হক আকনসহ আরও অনেকে।

অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়া অন্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব মহিলা লীগ নেত্রী ইয়াসমিন রাবি পপি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম এ কুদ্দুস খান।

ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার আসাদ আল গালিব জানান, লাইসেন্স বাতিল হওয়া সকল অস্ত্র ঝালকাঠি জেলার চারটি থানায় জমা রয়েছে।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থ ও নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু