হোম > সারা দেশ > বরিশাল

দাঁড়িয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু‎

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা

জেলা প্রতিনিধি, পিরোজপুর

‎পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় থামিয়ে রাখা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে বাসে ঘুমন্ত এক হেলপারকে হত্যা করেছে। নিহত হেলপারের নাম মো. সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায় বলে জানা গেছে। পিরোজপুর জেলা বিএনপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা বাসের হেলপার সিয়ামকে পুড়িয়ে হত্যা করেছে।

বুধবার ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল বাস মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি বাস মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

‎এদিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের পাশে কবিরাজবাড়ি বাসস্ট্যান্ড-সংলগ্ন চারটি দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান ও সদস্যসচিব ছাইদুল ইসলাম কিসমত জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা বাসে অগ্নিসংযোগ করে একজন বাসশ্রমিককে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভঙচুর ও লুটপাট করে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য পায়তারা চালাচ্ছে। বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করবে।

টুঙ্গিপাড়া-নাজিরপুর সীমান্তে পুলিশি টহল জোরদার হবে: বিভাগীয় কমিশনার

অভাবের সংসারে মেধার আলো, তিথির পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন

ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগিত

বিদ্যালয়ের বিশ্রামকক্ষে নৈশপ্রহরী শ্যামলসহ দুই নারী, নিয়োগ বাতিলের নির্দেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ

উজিরপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেছারাবাদে আগুনে পুড়ল দোকান ও বসতঘর, কোটি টাকার ক্ষতি

কাউখালীতে শ্রীগুরু সংঘের কমিটিতে বিতর্কিতদের অন্তর্ভুক্তির অভিযোগ