হোম > সারা দেশ > বরিশাল

মির্জাগঞ্জে কালবৈশাখীতে বিদ্যুৎহীন ৩৯ হাজার গ্রাহক

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত হয়ে সাত ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎহীন প্রায় ৩৯ হাজার গ্রাহক। বুধবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছেন এসব গ্রাহক। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

মির্জাগঞ্জ সাব–জোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় গ্রাহকের সংখ্যা ৩৯ হাজার। বুধবার সকালে কালবৈশাখীর কারণে এবং ৩৩ কেভি লাইন ফল্ট থাকায় উপকেন্দ্রের সব লাইন বন্ধ ছিল। ৩টার পরে কিছু এলাকার লাইন চালু করা সম্ভব হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সকাল ৯টার দিকে ঝড়ের কারণে বিদ্যুৎ চলে যায়। বেলা সাড়ে ৩টায়ও বিদ্যুৎ সংযোগ পাননি। স্থানীয় বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রগুলোতে জানানো হলেও তারা এখনো এলাকায় আসেনি।

জানতে চাইলে মাধবখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজ্জাক মৃধা আমার দেশকে বলেন, ‘মুন্সিরহাট বাজারসহ কিসমত ঝাটিবুনিয়া, বাজিতা চতুর্থ খণ্ড ও মাধবখালী গ্রামে অনেক গ্রাহক রয়েছেন। ঝড়ের পরে বিদ্যুৎ বিভাগের কোনো লোক এলাকায় আসেনি। এখন পর্যন্ত বিদ্যুৎ পাইনি।’

মির্জাগঞ্জ সাব–জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পলক সাহা বলেন, কালবৈশাখীর কারণে গাছপালা পড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ৩৩ কেভি লাইন ফল্ট থাকায় উপকেন্দ্রের সব লাইন ৩টা পর্যন্ত বন্ধ ছিল। লাইন চেকিং চলমান।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাবুগঞ্জে প্রশাসনের বিশেষ উদ্যোগ

নলছিটিতে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ থাকে না

মির্জাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

মেঘনায় নৌকা ডুবে নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার

শের ই বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে দুই শিশুর লাশ উদ্ধার

শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

পিরোজপুরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

তজুমদ্দিনে কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে দুর্ঘটনা, হেলপার নিহত

বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী-শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু