হোম > সারা দেশ > বরিশাল

মেয়ে হারানোর ভয়ে মানসিক চাপে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ মায়ের

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ছবি: আমার দেশ

মেয়েকে নিজের কাছ থেকে কেড়ে নেওয়ার আশঙ্কায় মানসিক চাপে পড়ে ৫ বছরের কন্যাসন্তান নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। তবে স্থানীয় লোকজনের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাট এলাকায় শিশুকন্যাকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেন লাকি আক্তার। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

লাকি আক্তার বলেন, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। কিছুদিন আগে তিনি সাইদুল ইসলামকে তালাক দেন। এরপর বিভিন্নভাবে মেয়েকে তার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সেই হতাশা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেন।

এ বিষয়ে সাইদুল ইসলামের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

বাউফলে অটোরিকশার ধাক্কায় শিক্ষকের মৃত্যু

জিয়ানগরে দুই শিক্ষকের এমপিও বাতিল, জাল সনদে চাকরি

সামান্য বৃষ্টিতেই উঠে যাচ্ছে পৌর শহরের নতুন সিলকোট, ক্ষোভ স্থানীয়দের

বাকেরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূর স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

কুয়াকাটায় অবৈধ ট্রলিং ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত মৎস্য খাত

মির্জাগঞ্জে লোডশেডিংয়ে বিদ্যুৎহীন কয়েক হাজার গ্রাহক

দানব খ্যাত আ.লীগ নেতা হারিছ কারামুক্ত

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ

বরিশালে ১৩ জুলাই প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

বিটিএমএর নেতৃত্বে হুমায়ুন ও শাহিন