হোম > সারা দেশ > বরিশাল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, লালমোহন (ভোলা)

ছবি: আমার দেশ

ভোলার লালমোহনের সন্তান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩নং ডিস্ট্রিকের রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। লালমোহন নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যার পর সমিতির কার্যালয়ে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির সভাপতি সোহেল আজিজ শাহীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভা ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খোকন, সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, বিএনপির নেতা বাহালুল কবির শাকিল পাটোয়ারী, আবুল কালাম সর্দার এবং এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ান পিপলস পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Liesing) থেকে বিপুল পরিমাণ ভোট পেয়ে পরপর দুইবার ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন। সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির ৭ জন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি এই তরুণ মাহমুদুর রহমান নয়ন অন্যতম।

বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডে। তার বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের অধিক সময় ধরে অস্ট্রিয়া প্রবাসী। তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস‘র এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন-এর সভাপতি। তিনি বাংলাদেশের অনেক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত রয়েছেন।

এমএইচ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড