হোম > সারা দেশ > বরিশাল

বিদ্যালয়ের বিশ্রামকক্ষে নৈশপ্রহরী শ্যামলসহ দুই নারী, নিয়োগ বাতিলের নির্দেশ

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশ্রামকক্ষে দুই নারী রাখার করানে দপ্তরি কাম নৈশপ্রহরী শ্যামল চন্দ্র দাসের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে বিদ্যালয় চলাকালে প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন নামাজ পড়তে মসজিদে যান। এই সুযোগে নৈশপ্রহরী শ্যামল চন্দ্র দাস বিদ্যালয়ের বিশ্রামকক্ষে অজ্ঞাতপরিচয় দুই নারীকে প্রবেশ করান।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ওই কর্মচারী ও দুই নারী সেখান থেকে চলে যান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার দিনই প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস অভিযুক্ত দপ্তরি কাম নৈশপ্রহরী শ্যামল চন্দ্র দাসের নিয়োগসংক্রান্ত চুক্তি বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

অফিস আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষার সুনাম ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনার পর থেকে দপ্তরি কাম নৈশপ্রহরী আত্মগোপনে রয়েছেন।

চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি এবং ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়েও তার বক্তব্য নেওয়া যায়নি।

চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান আমার দেশ-কে বলেন, ‘অভিযুক্ত দপ্তরি কাম নৈশপ্রহরী শ্যামল দাসের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছি।’

এমই

ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগিত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ

উজিরপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেছারাবাদে আগুনে পুড়ল দোকান ও বসতঘর, কোটি টাকার ক্ষতি

কাউখালীতে শ্রীগুরু সংঘের কমিটিতে বিতর্কিতদের অন্তর্ভুক্তির অভিযোগ

নামাজ না পড়ায় নাতনি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিষখালীর ভাঙনে বিলীন হওয়ার পথে রুপারজোর গ্রাম

আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে: শিক্ষামন্ত্রী