হোম > সারা দেশ > বরিশাল

চাকরির বিধিমালা লঙ্ঘন, দুই ভূমি কর্মকর্তাকে শাস্তি

বরিশাল অফিস

সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশাল ও বরগুনার দুই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে যথাক্রমে বাধ্যতামূলক অবসর এবং চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বিভাগীয় মামলার শুনানি শেষে অভিযুক্ত ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এ ব্যবস্থা নেন। ভূমি অফিসের কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনার অফিস সূত্র জানায়, বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আছমা আক্তার অন্যায়ভাবে উপজেলার মাছরং ও জম্বুদ্বীপ মৌজার এসএ খতিয়ান রেকর্ড সংশোধন করেন। উল্লেখিত কাজের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা না হওয়া সত্ত্বেও তিনি এমন অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টি আছমা আক্তার লিখিতভাবে স্বীকার করায় তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। ওই মামলার শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারণ করা হয়।

একইভাবে চাকরির বিধি লঙ্ঘন করায় বরগুনার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। খাস খতিয়ানভুক্ত জমির রশিদ ও দাখিলা প্রদান করে বেহাত করতে সহায়তা করার অপরাধে তার বিরুদ্ধে উল্লেখিত ব্যবস্থা নেওয়া হয়। গত রোববার শুনানি শেষে বিভাগীয় কমিশনার উল্লেখিত দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন। তবে বিষয়টি বুধবার দুপুরের পর প্রকাশ্যে আসে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ জানান, বিভাগীয় মামলার শুনানি শেষে উল্লেখিত দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় উল্লেখিত ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন পদক্ষেপে ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীরা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়ানো থেকে বিরত থাকবে বলে তিনি মনে করেন।

এআরবি

বরিশালের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি মামুন

বাবার একাধিক বিয়ে বিরোধে শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চীন মৈত্রী বেকুটিয়া সেতুর নিচে উচ্ছেদ অভিযান

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০