হোম > সারা দেশ > বরিশাল

বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান মিথ্যা

জামায়াতে ইসলামীর বিজ্ঞপ্তি

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলার বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘটনা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত বলে জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকেলে দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অপপ্রচারের নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উপজেলা জামায়াত জানায়, একটি মহল জামায়াতের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে দাড়ি টুপিওয়ালা লোকদের জামায়াত বানিয়ে দলে যোগদান করান। এতে ওই রাজনৈতিক দলটি দেউলিয়া হয়ে গেছে এমনটাই প্রমাণিত হয়। সংবাদে প্রকাশিত তথাকথিত মাওলানা আবুল ফয়েজ, আব্দুল করিম, আলমগীর ও মোতাহারসহ তাদের সহযোগীরা কেউই জামায়াতের কোনো পর্যায়ের নেতাকর্মী নন। এমনকি তাদের সাথে জামায়াতের সাথে কোনো সম্পর্ক নেই। জামায়াতে ইসলামীতে জয়েন্ট সেক্রেটারি নামক কোনো পদও নেই। একটি আদর্শিক নিয়ম তান্ত্রিক রাজনৈতিক দলে মনে চাইলেই রাতারাতি কেউ জামায়াতে ইসলামের নেতা বা কর্মী হতে পারে না। কোরআন সুন্নাহর আলোকে নিয়ম তান্ত্রিক পদ্ধতিতেই জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হতে হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার নিমিত্তে জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।

বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা

বরিশাল সিটির প্রশাসক হলেন অ্যাডভোকেট শিরিন

খুব অল্প সময়ে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

নেছারাবাদে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বাকেরগঞ্জে বিএনপি নেতাকর্মীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

নিষেধাজ্ঞার দুই সপ্তাহেও সরকারি সহায়তা পাননি ভোলার জেলেরা

সাংবাদিকদের সম্মানে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন ভোলার রবিন

দৌলতখানে তিন দিন পর নিখোঁজ লিটনের লাশ উদ্ধার

মেজর হাফিজ স্পিকার হওয়ায় ভোলায় উচ্ছ্বাস