হোম > সারা দেশ > বরিশাল

ববিতে নথি ফাঁসের ঘটনায় উপাচার্যের পিএস অপসারিত

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের দপ্তরের গোপন নথি ফাঁসের ঘটনায় উপাচার্যের একান্ত সচিব (পিএস) মোহাম্মদ মিজানুর রহমানকে অপসারণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের পাওয়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাতে মিজানুর রহমানের ফেসবুক আইডিতে প্রায় ৫০টি গোপন নথি শেয়ার করা হয়। তবে কিছুক্ষণের মধ্যে সেগুলো মুছে ফেলা হলেও বিষয়টির স্ক্রিনশট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। নথিগুলোর মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের চাকরিচ্যুত করা, ব্যক্তিগত ফাইল ও শাস্তির নথি, তদন্ত প্রতিবেদন ও অডিট আপত্তির নথি, শিক্ষার্থীদের মামলার নথি ও কর্মকর্তাদের চাকরির আবেদনপত্রের ব্যক্তিগত ছবি রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ মিজানুর রহমানকে উপাচার্যের কার্যালয় থেকে সরিয়ে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। একই নোটিশে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের উপ-পরিচালক ড. এ এফ এম বোরহান উদ্দিনকে উপাচার্যের নতুন পিএস হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী