হোম > সারা দেশ > বরিশাল

অবৈধভাবে বালু উত্তোলন, ৫ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুর থানাধীন আন্ধারমানিক নদীর মোহনায় খাজুরা বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার শেষ বিকালে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ এবং ১৫ ধারায় এই দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— পিরোজপুর জেলার স্বরুপকাঠির মো. জীবন (৩৫), একই এলাকার মো. শাহীন (৫৫) ও মো. রেজাউল (৪২), ফরিদপুর জেলার বোয়ালমারীর মো. মনিরুল ইসলাম (৪২) এবং বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়ার মো. রবিউল (৪৩)।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, ‘খাজুরা বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

থাকার কথা ৪২ চিকিৎসক, আছেন মাত্র ১৬ জন

২১ বছর পর ছেলের সন্ধান পেলেন মা, মালয়েশিয়ায় কারাগারে বন্দি রতন

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

ববি কর্মকর্তার পিএইচডি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে

বাবুগঞ্জে ১৪৫ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ

সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী‎