হোম > সারা দেশ > বরিশাল

সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কাঁঠালিয়ায় মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, কাঁঠালিয়া (ঝালকাঠি)

আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মানববন্ধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় কাঁঠালিয়া প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টেলিভিশনের মালিক মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ-এর সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

আমার দেশ কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি মো. ফয়সাল আহম্মদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ-এর ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. শফিউল আজম টুটুল, কাঁঠালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, উপজেলা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষার, এনএনসি সভাপতি আলহাজ মাসুম বিল্লাহ, এনসিপি উপজেলা সংগঠক মো. শান্ত, আমার দেশ-এর রাজাপুর প্রতিনিধি মো. বুলবুল আহমেদ, ডেইলি নিউজ বাংলা ২৪-এর ঝালকাঠি প্রতিনিধি কে এম ইসলাম প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, সাংবাদিক মাসুম বিল্লাহ জুয়েল, মাসুম বিল্লাহ, মো. খায়রুল আমিন ছগির, ইলিয়াস হোসাইন, মো. জাহিদুল ইসলাম, মাহফুজ হোসাইন, মো. সিরাজুল ইসলাম রনি, ছাত্রনেতা রফিকুল ইসলাম, সমাজসেবক হেলাল মিয়া ও সৈকত ওলিউল, শাহাবুদ্দিন হাওলাদার, শিক্ষক কাওসার আহমেদ। মানববন্ধনে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

চীন মৈত্রী বেকুটিয়া সেতুর নিচে উচ্ছেদ অভিযান

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধন