ভোলা সদর উপজেলার বালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার বিকেলে স্থানীয়দের সহায়তায় কোস্ট গার্ড তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছেন—দৌলতখান উপজেলার ফিরোজ জমাদ্দার (৫৫), ফয়সাল (২৫) ও ইব্রাহিম (২৫)। এ সময় তাদের কাছে থেকে একটি একনলা বন্দুক, তিনটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড তাজা গুলি ও একটি নৌকা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমই