হোম > সারা দেশ > বরিশাল

নগরীর ঝুঁকিপূর্ণ শাকুর ম্যানশন উচ্ছেদ বিসিসির

বরিশাল অফিস

বরিশাল নগরীর ঝুঁকিপূর্ণ ‘শাকুর ম্যানশন’ ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন। শুক্রবার সকাল থেকে নগরীর সদর রোডের স্থাপনাটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিসিসি।

বরিশাল সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ২০১৩ সাল থেকে করপোরেশন ভবনটি অপসারণের জন্য মালিকপক্ষকে বারবার নোটিস দেয়। কিন্তু ভাড়াটিয়া ও মালিকপক্ষের আইনি জটিলতায় ভবনটি ভাঙা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে আবারও নোটিস দিয়ে বাড়ি ও দোকানের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভবনটির নিচতলায় তিনটি দোকান ও দোতলায় মালিক বসবাস করতেন। ইতোমধ্যে নগরীর ৩৫টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে করপোরেশন। এর মধ্যে তিনটি ভবন ভেঙে ফেলা হয়েছে। এছাড়া নতুন করে তিনটি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের কাজ শুরু হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে ভাঙা হবে বলে জানিয়েছে করপোরেশনের ওই কর্মকর্তা।

এদিকে দীর্ঘদিন পর সদর রোডের ১৯৫০ সালে নির্মিত ঝুঁকিপূর্ণ ভবন ভাঙায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরেছে।

বিসিসি সূত্র জানায়, বর্তমান প্রশাসক রায়হান কাওছারের নির্দেশে সিটি করপোরেশনের অধিকতর ঝুঁকিপূর্ণ ভবনটিতে উচ্ছেদের ব্যানার টাঙিয়ে দেয়।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়