হোম > সারা দেশ > বরিশাল

আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে দুর্ঘটনা, হেলপার নিহত

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

ছবি: আমার দেশ

বরগুনার আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে সেতুর সঙ্গে ধাক্কা লেগে আজাদ মোল্লা (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালক মেহেদী (২৮) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদ মোল্লার বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামে। তার বাবার নাম আউয়ুব মোল্লা। আহত চালক মেহেদীর বাড়ি একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামে। তার বাবার নাম আব্বাস মিয়া।

জানা গেছে, মঙ্গলবার সকালে ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যান আমতলীর দিকে যাচ্ছিল। পথে চুনাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে পিকআপটির বাম পাশের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেতুর সঙ্গে জোরে ধাক্কা লাগে । সেতুর সঙ্গে পিকআপটি ধাক্কা খেলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির দরজা ভেঙে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই হেলপার আজাদ মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। পিকআপটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে ।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন বলেন, আজাদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমএইচ

বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী-শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

ঈদ সামনে রেখে বরিশালে মসলা বিক্রি দ্বিগুণ

৮ মাসে কোরআনে হাফেজ ১২ বছরের মুয়াজ

হিজলায় নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি গ্রেপ্তার

৭৫০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় ব্র্যাকের মাঠকর্মী নিহত

ইসলামী ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই, গ্রেপ্তার আসামি

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ

খালেদা জিয়ার উপহারের সেই ‘কালা মানিক’ বিক্রি হলো ২০ লাখে