হোম > সারা দেশ > বরিশাল

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নের শিবপুরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম রবীন্দ্র সরকার (৪৫)। সে শিবপুর গ্রামের হরিপদ সরকারের ছেলে।

মঙ্গলবার (৩০ জুন) ভোর ৫টার দিকে শিবপুর গ্রামের নিজ বাড়ির সামনে মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের সংলগ্ন রাস্তার নিচে তার লাশ দেখেন স্থানীয়রা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) রাতে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন রবীন্দ্র সরকার। ধারণা করা হচ্ছে, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি রাস্তা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মঙ্গলবার সকালে রতন বাবু নামে এক ব্যক্তি ওই পথ দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ভাঙা গাড়ির গ্লাসের কিছু অংশও উদ্ধার করেছে পুলিশ। যা দুর্ঘটনার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ভাঙা গাড়ির কাঁচের টুকরো উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হবে।

চাকরির বিধিমালা লঙ্ঘন, দুই ভূমি কর্মকর্তাকে শাস্তি

বরিশালের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি মামুন

বাবার একাধিক বিয়ে বিরোধে শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চীন মৈত্রী বেকুটিয়া সেতুর নিচে উচ্ছেদ অভিযান

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০