হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ফ্যাসিস্ট আখ্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল

সাবেক মন্ত্রী ডা. দ্বীপু মনির বান্ধবী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাকে ফ্যাসিস্ট ও আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করা হয়।

এর আগে ১৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে (ববি) পরিবারের সবাইকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছিলেন ভিসি। ভিসির এমন মন্তব্যে ববির সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীদের কাছে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলেছেন শিক্ষক সমাজ। ববির সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির বিষয় নিয়ে প্রেস ব্রিফিংকালে লিখিত বক্তব্যে শিক্ষক সঞ্জয় কুমার সরকার বলেন,ববির উপাচার্য ড. শুচিতা শরমিন ১৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ববির সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীকে ফ্যাসিস্ট বলে গালি দিয়েছেন। অথচ ববিই বাংলাদেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে পেটোয়া পুলিশ বাহিনীকে প্রতিহত করেছিলো।

শিক্ষার্থীদের সমর্থনে ববির শিক্ষকরা সবধরনের হয়রানি ও নির্যাতনের ভয় উপেক্ষা করে বিবৃতি দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা প্রমাণ সহকারে জানি উপাচার্য ড. শুচিতা শরমিন নিজে ছিলেন ফ্যাসিস্ট শক্তির একজন চিহ্নিত দোসর। ২০২৪ সালের রাতের আধারে ভোট ও ডামি নির্বাচনের পক্ষে দাঁড়িয়ে বিশিষ্ট নাগরিক, শিক্ষক ও পেশাজীবীরা যে বিবৃতি দিয়েছিলেন তাদের সেই বিবৃতিতে ১০৮ নম্বর স্বাক্ষরকারী ছিলেন ববির এই উপাচার্য ড. শুচিতা শরমিন। এমন চিহ্নিত ফ্যাসিস্ট ববি পরিবারের সবাইকে ফ্যাসিস্ট বলেছেন, এরচেয়ে লজ্জার ও ঘৃণার কিছুই হতে পারে না।

সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা দুঃখজনক ও অনভিপ্রেত বলে মনে করছেন তারা। ভিসির এমন বক্তব্য অগ্রহণযোগ্য এবং তার বক্তব্যের জন্য ববির প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। সংবাদ সম্মেলনে সিন্ডিকেট সদস্য মুহসিন উদ্দীনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এমএস

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার