হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

বরিশাল অফিস

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার ধুলখোলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) ও মো. হারুন বিশ্বাস (৪৫)।

হিজলা নৌপুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, সোমবার বিকেলে জেলে কার্ডের চাল নিয়ে আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দেয়। মাঝনদীতে যাওয়ার পর আকস্মিক ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ৮ জনের মধ্যে পাঁচজন যাত্রী পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। এখনও তিনজন নিখোঁজ।

নিখোঁজদের সন্ধানে স্থানীয়রা নদীতে জাল ফেলে চেষ্টা করছেন। এছাড়াও উদ্ধার অভিযানে নৌপুলিশের সাথে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরাও অংশ নিয়েছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি।

এএস

৮ মাসে কোরআনে হাফেজ ১২ বছরের মুয়াজ

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি গ্রেপ্তার

৭৫০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় ব্র্যাকের মাঠকর্মী নিহত

ইসলামী ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই, গ্রেপ্তার আসামি

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ

খালেদা জিয়ার উপহারের সেই ‘কালা মানিক’ বিক্রি হলো ২০ লাখে

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ–২০২৬, শ্রেষ্ঠ ইউএনও আলী সুজা

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২ চালক

অস্তিত্বের সংকটে পটুয়াখালীর নদী-খাল