হোম > সারা দেশ > বরিশাল

ছাত্রলীগের ধর্মঘটে কুয়াকাটায় বাসে পেট্রলবোমা নিক্ষেপ

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ‘মডার্ন পরিবহনে’র একটি বাস লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বাসটির একাংশ পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে কুয়াকাটা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাস টার্মিনালের বাইরে থেকে ভেতরে রাখা মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে দুটি বোতল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোতলে আগুন ধরে বাসটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। অন্য বোতলটি অক্ষত অবস্থায় পড়ে থাকে। ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে মহিপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, ‘এটি মূলত পেট্রলবোমা নয়। বোতলের ভেতরে কেরোসিন ও কাপড় ব্যবহার করা হয়েছে। এটি বিস্ফোরিত হয় না, শুধু আগুন ধরে। নিক্ষেপ করা দুটি বোতলের মধ্যে একটিতে আগুন জ্বলেছিল এবং অপরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে শনাক্ত করার চেষ্টা চলছে।’

এমই

হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে স্বেচ্ছাসেবক লীগের শপথ

বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি

চরফ্যাশনে কৃষকের সার পাচার করে মিয়ানমারে বিক্রির অভিযোগ

এক নবজাতকের বাবা দাবি হিন্দু-মুসলিম দুই যুবকের, বরিশালে তোলপাড়

বাবাকে হারিয়ে আইসিইউর দাবিতে রাজপথে ছেলে, পাশে পুরো ভোলাবাসী

মুলাদীতে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল ছিনতাই, বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

বরগুনা পুলিশ লাইনের সামনে বাসে আগুন

এক ইলিশের দাম ১২ হাজার টাকা

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা আটক