হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে শ্বশুরকে হত্যা করলো জামাই

উপজেলা প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জামাতার স্বীকারোক্তি অনুযায়ী নিখোঁজ শ্বশুরের লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার আহুতি বাটরা গ্রামসংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম। নিহতের নাম অখিল হালদার। তিনি উপজেলার রামানন্দেরআক গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি দুধ বিক্রি করতেন। অভিযুক্ত জামাতা কৃষ্ণ বাড়ৈ (২৫) উপজেলার বাকাই গ্রামের কানাই বাড়ৈর ছেলে।

পুলিশ জানায়, কৃষ্ণ বাড়ৈকে বিদেশে পাঠানোর জন্য শ্বশুরকে ৪০ হাজার টাকা দেয় তার বাবা। কিন্তু তাকে বিদেশ পাঠানো হয়নি। পরে সেই টাকায় কৃষ্ণের জন্য একটি ভ্যান কেনার সিদ্ধান্ত হয়। ২০ আগস্ট ভ্যান কেনার উদ্দেশ্যে অখিল ও কৃষ্ণ একসঙ্গে বাড়ি থেকে বের হন। কিন্তু বিক্রেতার সঙ্গে যোগাযোগ না হওয়ায় ভ্যান কেনা সম্ভব হয়নি। এ নিয়ে ফেরার পথে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অখিল তার জামাতাকে চড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে কৃষ্ণ পাল্টা চড় মারেন ও ধাক্কা দিয়ে তাকে ফেলে দেন। পরে শ্বশুরকে শ্বাসরোধে হত্যা করে লাশ কচুরিপানাভর্তি খালে ফেলে দেন।

হত্যার পর শ্বশুরের দুধের কলস ও ভ্যান নিয়ে মাদারীপুরে গিয়ে তা বিক্রি করে দেন কৃষ্ণ।

নিখোঁজের পর অখিল হালদারের স্ত্রী বিউটি হালদার প্রথমে জিডি এবং পরে মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয় অখিল নিখোঁজের সঙ্গে তার জামাতা জড়িত। পরে কৃষ্ণকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার ঘটনা স্বীকার করেন। তার দেখানো স্থান থেকে শ্বশুরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার