হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ১৩ হাজার ১৫০ ইয়াবাসহ এক শিক্ষার্থী আটক

বরিশাল অফিস

কক্সবাজার ভ্রমণের আড়ালে ইয়াবা পাচারের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কেএম মশিউর রহমান অরিন বাবু নামে এক মাদক কারবারি। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার সহযোগী মো. ফারদিন মিয়া (২৩) কে ১৩ হাজার ১৫০ ইয়াবাসহ আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

বুধবার রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া মসজিদের সামনে থেকে ফারদিনকে আটক করা হয়। এসময় তার মোটরসাইকেলের চেসিস থেকে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নিহত বাবু ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। আটক ফারদিন বরিশাল নগরের কালুশাহ সড়কের লাল মিয়ার ছেলে এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাংলা বিভাগের অনার্স ছাত্র।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিবি পরিদর্শক ছগির হোসেন জানান, এক সপ্তাহ আগে বাবু ও ফারদিন কক্সবাজারে যান। ফেরার পথে তারা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসছিলেন। পথে মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবু নিহত হন। পরে তার লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়।

এরপর বাবু ও ফারদিনের দুটি মোটরসাইকেল একটি পিকআপে বরিশাল আনা হচ্ছিল। গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়ার পর ফারদিন মোটরসাইকেলের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

ডিবি পুলিশ জানায়, ফারদিন দাবি করেছে ইয়াবাগুলো বাবুর ছিল এবং বিষয়টি সে জানত না। তবে তদন্তে প্রমাণ মিলেছে তারা ট্যুরের নামে ইয়াবা পাচারের পরিকল্পনা করেছিল। ফারদিনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ