হোম > সারা দেশ > বরিশাল

বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে: হাদির বোন

উপজেলা প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)

শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি সাফ জানিয়ে দিয়েছেন, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। তিনি বলেন, ওসমান হাদির হত্যার বিচার এই বাংলার মাটিতেই হতে হবে। না হলে আমরা ঘরে ফিরব না। শনিবার নলছিটিতে ওসমান হাদির জন্মস্থানে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে তিনি হাদির আদর্শে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

মাসুমা হাদি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের জলকামান ও টিয়ারগ্যাস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চান।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে প্রশাসনের এমন ভূমিকা থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার যমুনা অভিমুখে মিছিলে পুলিশের ছত্রভঙ্গ অভিযানে বেশ কয়েকজন আহত হন বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে—বিচার না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন