হোম > সারা দেশ > বরিশাল

নলছিটি পৌর শহরে বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা

মোহাম্মদ মোহসীন, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটি পৌর শহরের রাস্তাঘাটের বেহাল দশা যেন বৃষ্টির সঙ্গে সঙ্গে আরো প্রকট হয়ে উঠছে। সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার অধিকাংশ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। পানি জমে রাস্তাগুলো কাদা-পানিতে একাকার হয়ে গেছে, যা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে করে তুলছে দুর্বিষহ।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের হালকা বৃষ্টিতেই পৌর শহরের প্রধান প্রধান সড়কসহ অভ্যন্তরীণ রাস্তাগুলোয় পানি জমে যায়। বিশেষ করে নলছিটি বাজার, উপজেলা সদরের আশপাশের এলাকা, স্কুল-কলেজ সড়ক ও বাসস্ট্যান্ড-সংলগ্ন রাস্তাগুলোয় এ সমস্যা সবচেয়ে বেশি। ফলে ছাত্র-ছাত্রী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, ‘প্রতি বছর বর্ষা আসার আগে আমরা আশা করি এবার হয়তো রাস্তার কাজ হবে; কিন্তু বাস্তবে কিছুই হয় না। অল্প বৃষ্টিতেই রাস্তা ডুবে গেলে আমাদের ব্যবসা-বাণিজ্যও লাটে ওঠে।’ স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কাজ না হওয়ায় খানাখন্দ ও নিচু অংশগুলোয় পানি জমে থাকছে। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাও অপর্যাপ্ত। ফলে পানি নিষ্কাশন হচ্ছে না। এতে শুধু যোগাযোগ বিঘ্নিত হচ্ছে না, বরং বৃষ্টির পানিতে ময়লা জমে দুর্গন্ধ ও মশার উপদ্রবও বেড়েছে।

পৌর প্রশাসক মো. রিজভী আহমেদ সবুজ জানান, বিগত অর্থবছরে কাজ এলেও তা আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে তারা চলতি অর্থবছরে এ সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত রাস্তা মেরামত ও ড্রেনেজ-ব্যবস্থার উন্নয়ন দাবি করেছেন। তারা বলছেন, ‘এভাবে চলতে থাকলে পুরো শহরের জীবনযাত্রা স্থবির হয়ে পড়বে।’

নলছিটি পৌর শহরের এই জলাবদ্ধতা ও রাস্তার সমস্যা যেন শুধু একটি স্থানীয় ইস্যু নয়, এটি উন্নয়নের অগ্রযাত্রায় এক বড় অন্তরায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন নলছিটিবাসী।

ভোলায় ৬ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বরিশালে বাজারের খাসজমি দখলচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মেঘনায় ধরা পড়ল রাজা ইলিশ, বিক্রি ৯ হাজার টাকায়

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

জুলাই বিপ্লববিরোধী চিকিৎসককে পরিচালক নিয়োগ দেওয়ায় বিক্ষোভ

চাঁদা না পেয়ে নারী-পুরুষকে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪

বরগুনায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ

উপজেলা হচ্ছে মহিপুর, প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ

রাজাপুরে ছাত্রদল নেতার ওপর মাদক ব্যবসায়ীদের হামলা