হোম > সারা দেশ > বরিশাল

মাদকের বিস্তার ও চুরি ডাকাতি রোধে পিরোজপুরে মানববন্ধন

জেলা প্রতিনিধি, পিরোজপুর

ছবি: আমার দেশ

‎পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে মাদকের বিস্তার এবং চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে যাওয়ার প্রতিবাদে এবং ওই সব অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, কলাখালী ইউনিয়নের সমাজ কর্মী মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম, মোহাম্মদ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎মানববন্ধনকালেব বক্তারা বলেন, কলাখালী ইউনিয়নে ব্যাপকভাবে মাদক ব্যবসা ও সেবন বেড়েছে, সেই সঙ্গে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনাও বেড়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে সবকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

‎এমএইচ

ববিতে নারী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

কাউখালীতে রাস্তার ওপর সাঁকো, পাঁচ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করছে বড় ভাই

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেননের মৃত্যু

খুলে দেয়ার ১ ঘণ্টা পরেই ব্রিজে ফাটল

আমেরিকায় ট্রাকচাপায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার নেতৃত্বে মামুন- আরিফ

এক মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ