হোম > সারা দেশ > বরিশাল

জাটকাবিরোধী আভিযানিক দলের ওপর হামলা, আহত ৩

বরিশাল অফিস

ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জে জাটকাবিরোধী অভিযানে যাওয়ার সময় হামলার স্বীকার হয়েছেন মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারী। উপজেলার বালুমহাল স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে খবর পেয়ে মৎস্য অধিদপ্তরের আভিযানিক দলের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা স্থানীয়দের সহায়তায় উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড এসিস্টেন্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান।

এ সময় আভিযানিক দলের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। জাটকা নিধনের সঙ্গে জড়িত স্থানীয় চিহ্নিত কতিপয় ব্যক্তির নির্দেশে এ হামলা চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মেহেন্দীগঞ্জ মৎস্য অধিদপ্তরের ফিল্ড এসিস্টেন্ট নাজিম উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে স্পিডবোট নিয়ে নদীতে জাটকাবিরোধী অভিযান পরিচালনার জন্য তাদের একটি দল স্টিমারঘাট এলাকায় অবস্থান করছিল। তারা ওই দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেলযোগে স্টিমারঘাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে তারা বালুমহাল স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে স্থানীয় মোহাম্মদ হোসেন গাজী, আলমগীর সরদার ও জহির মাতুব্বরের নির্দেশে তাদের ২০-২৫ জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তারা তিনজন রক্তাক্ত জখম হয়েছেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তিদের হুকুমে তাদের সহযোগী মোস্তফা আকন, কবির হোসেন, সবুজ বেপারী, শহীদ বেপারী, সাইফুল মুন্সী, মান্নান ফকির, জসিম সরদার, রবিউল মুন্সী, জামাল চৌকিদার, সুমন সরদার, জহির মাতুব্বরসহ তাদের ২০-২৫ জন সহযোগী এ হামলা চালিয়েছেন। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।

হামলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ হোসেন গাজীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিন উদ্দিন জানিয়েছেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

সার্ভার জটিলতায় তজুমদ্দিনে দেড় বছর ধরে জমির দলিল বন্ধ

ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার

চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতে তদন্ত কমিটি

নিজের বাল্যবিবাহ প্রতিরোধে সাহসী পদক্ষেপ, সম্মাননা পেল তাহমিনা

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

বরিশালে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ৭

ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি হেফাজতের নির্দেশ হাইকোর্টের

সেই শিক্ষার্থী তাহমিনা পেলো ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

বরিশালে পুলিশের দুই সদস্য ডোপ টেস্টে পজিটিভ

জিয়ানগরে আবারও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার