হোম > সারা দেশ > বরিশাল

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় আলতাফ চৌধুরী। ছবি: আমার দেশ

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট একটি ঐতিহাসিক। এ বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল ও স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাজেট বাস্তবায়ন শুরুর আগেই পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার উন্নয়নে প্রায় ৫০ কোটি টাকার বরাদ্দ এসেছে। বিএনপি সরকার যতদিন ক্ষমতায় আছে এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ আসতেই থাকবে।

শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বরিশাল ব্রজ মোহন কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক মো. জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল গনি মুনির খন্দকার, নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি আয়েশা খানম রানী, যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছ, মজিদ বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মৃধা, কাকড়াবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রহিম চাঁন, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মাস্টার, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব রাসেল মোল্লা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হাওলাদার ও আমড়াগাছিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রি রোকেয়া মতিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুবদলের সাবেক সভাপতি নুর হোসেন মৃধা, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বিথী, যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান ও সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ফরাজী প্রমুখ।

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কবির মৃধার দাফন সম্পন্ন