হোম > সারা দেশ > বরিশাল

বেড়িবাঁধের বালির নিচে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মনপুরা (ভোলা)

ভোলার মনপুরায় নির্মাণাধীন বেড়িবাঁধের নিচে চাপা পড়ে ওমর নামের ৮ বছরের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভারি বৃষ্টির কারণে নির্মাণাধীন বেড়িবাঁধের বালি সড়ে গিয়ে সৃষ্টি হওয়া খাদে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

শুক্রবার উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের মৎস্য ঘাট সংলগ্ন নির্মাণাধীন বেড়িবাঁধের বালির নিচে চাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মাছঘাট এলাকায় বিকেলে নির্মাণাধীন বেড়িবাঁধের উপর দর্শনার্থীরা ঘুরতে গেলে বালির নিচে চাপা অবস্থায় শিশুটির পা দেখতে পায়। পরে স্থানীয়রা এসে বালি খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটি স্থানীয় কুলাগাজীর তালুক গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেনের ছেলে বলে জানা যায়। তবে মৃত মো. ওমর কুলাগাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, মৃত ওমরের পিতা-মাতা গত কয়েকদিন পূর্বে পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বৃদ্ধ দাদার সাহায্যার্থে ওমরকে তারা দাদাবাড়িতে রেখে যান। কিন্তু ওমর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। ঘূর্ণিঝড় শক্তির কারণে নৌ যোগাযোগ বন্ধ থাকায় তার বাবা-মা তজুমদ্দিন থেকে আসতে বিলম্ব হয়।

এদিকে স্কুল ছাত্র ওমরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে মৃত ওমরের বাড়িতে ছুটে গেছেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা। এছাড়া মনপুরা থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

এ ব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান কবির জানান, স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে এবং সুরতহাল রিপোর্ট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ

লালমোহনে পাচারের সময় সার ও ট্রলার জব্দ

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ