হোম > সারা দেশ > বরিশাল

মা ও দুই মেয়ের লাশ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, বরগুনা

বরগুনায় ডাকবাংলো থেকে দুই কন্যাসন্তানসহ মায়ের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বললেও পরিবারের দাবি এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তাই হত্যাকান্ড দাবি করে ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে লাশ নিয়েই বিক্ষোভ করেছে স্বজন ও প্রতিবেশীরা।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫ টার দিকে প্রথমে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তারপর সন্ধ্যায় লাশ তিনটি নিয়ে শহরে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে লাশ নিজ বাড়ি কালিবাড়ি এলাকা এসে শেষ হয়। এসময় শত শত মানুষ বিক্ষোভ অংশ নেয় এবং জড়িতদের বিচারের দাবি জানায় তারা।

মানববন্ধনে বক্তারা জানান, পুলিশ পুরো সিসি ফুটেজ দেখাননি। এবং পোস্টমর্টেম করতেও বিলম্ব করেছে। এটি কোনভাবেই আত্মহত্যা হতে পারেনা। এটা হত্যাকাণ্ড। দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করে আসল অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

প্রসঙ্গত, বুধবার (৩ জুন) বিকেলে বরগুনার জেলা পরিষদ ডাকবাংলো থেকে বরগুনা শহরের কালিবাড়ি এলাকার দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রাণী (৩৪) তার মেয়ে আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাসের (৩) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় জেলা জুড়ে। পুলিশ বিষয়টাকে আত্মহত্যা বললেও এ ঘটনাকে হত্যা দাবি করে লাশ নিয়েই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্বজন ও প্রতিবেশীরা।

পিরোজপুরে সড়কে প্রাণ গেল কলেজছাত্রীর

সংকটে কংক্রিট ব্রিকস শিল্প, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব

বিয়ের দুই বছর পর স্বামীকে নিয়ে বরিশালে মালয়েশিয়ান তরুণী

বরগুনার ডাকবাংলো থেকে তিন লাশ উদ্ধার

চাঁদপুরে চাঁদার দাবিতে আমার দেশ প্রতিনিধির ওপর হামলা

চরফ্যাশনে বেষ্টনী নির্মাণ নিয়ে মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের দ্বন্দ্ব চরমে

সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজন নিহত

কুয়াকাটায় ভেসে এলো ৪৫ ফুটের বেলিন তিমি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের স্টোর রুমে আগুন

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের লাশ উদ্ধার